কাউখালীতে বাড়ছে ডেঙ্গু, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৬, ১৭:৪২
অ- অ+

পিরোজপুরের কাউখালীতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত এক মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এখন রোগী ভর্তি আছেন সাত জন।

বুধবার ( জুলাই) কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এসব তথ্য জানা গেছে। বর্তমানে চিকিৎসাধীন ৭ জন ডেঙ্গু রোগীর মধ্যে চারজন পুরুষ তিনজন নারী

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীরা জানান, তারা কয়েক দিন ধরে জ্বর, শরীর ব্যথা দুর্বলতা অনুভব করছিলেন। পরে পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে।

বর্তমানে ভর্তি রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান স্ব্স্থ্য কমপ্লেক্স সূত্র।

সূত্র আরও জানায়, গত এক মাসে হাসপাতাল থেকে মোট ২৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১২ জন পুরুষ ১৬ জন নারী।

কাউখালী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার বলেন, উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।

জ্বর হলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেন ডা. সুব্রত কর্মকার।

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার তাগিদ দিয়ে ডা. সুব্রত কুমার বলেন, বাসাবাড়ির আশপাশে কোথাও যেন তিন দিনের বেশি পরিষ্কার পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, উপজেলার পুরাতন ডাকবাংলো এলাকা, হাসপাতালের আশপাশে, উপজেলার বিভিন্ন খালি জায়গা ড্রেনেজ ব্যবস্থার আশপাশে ময়লা-আবর্জনা জমে থাকায় মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত না হওয়ায় ডেঙ্গু বিস্তারের ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন তারা

(ঢাকাটাইমস/১ জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা
শুভেচ্ছা উপহার হিসেবে ভারতে ১১০০ কেজি আম পাঠাল বাংলাদেশ
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মির্জাপুরে জামায়াত জোটের বিক্ষোভ, বিদ্যুৎ অফিস ঘেরাও
দেশের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা