খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৬, ১৫:১৩
অ- অ+

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এনসিপির গণমাধ্যম শাখার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩০ জুন) ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে ভিসার আবেদন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরদিন বুধবার (১ জুলাই) তার ভিসা অনুমোদনের খবর পান তিনি। বর্তমানে ইরান সফরের জন্য বিমানের টিকিট সংগ্রহের প্রক্রিয়া চলছে।

একই অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদলও ইরান সফর করবে বলে জানা গেছে। দলটির নায়েবে আমীর মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকছেন মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী ও এস এম খালিদুজ্জামান।

উল্লেখ্য, কয়েক দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনি চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানে তার কার্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় নিহত হন বলে জানানো হয়েছে।

তার স্মরণে আয়োজিত রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। পরে বিভিন্ন ধর্মীয় ও রাষ্ট্রীয় কর্মসূচি শেষে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর ও তার জন্মস্থান মাশহাদে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজা ও দাফন কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক, কূটনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব অংশ নেবেন। এ উপলক্ষে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে মানবিক সেবায় গুলশান ট্রাফিক বিভাগ
উইলস লিটল ফ্লাওয়ারে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা: মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন
পূবাইলে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা