কক্সবাজার থেকে পেটে করে ইয়াবা এনে ঢাকায় ধরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৬, ১০:২৮
অ- অ+

রাজধানীর শাহবাগ এলাকায় পাকস্থলীর ভেতরে বিশেষ কায়দায় ইয়াবা বহন করে পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পরে তাদের পাকস্থলী থেকে ১ হাজার ৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো— মো. হাসান (৪০) ও এখলাস মিয়া (৬৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থানার দোয়েল চত্বর এলাকায় অভিযান চালিয়ে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ তাদের গ্রেপ্তার করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন মাদক কারবারি বিশেষ কৌশলে পাকস্থলীর ভেতরে ইয়াবা বহন করে ওই এলাকায় অবস্থান করছে। এরই পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের পর দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদের পাকস্থলীর ভেতর থেকে মোট ১ হাজার ৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিটিটিসি জানতে পেরেছে, গ্রেপ্তার দুজন সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করতেন। পরে বিশেষ কায়দায় ইয়াবাগুলো পাকস্থলীতে বহন করে ঢাকায় এনে মলত্যাগের মাধ্যমে বের করে বিভিন্ন মাদক কারবারীর কাছে বিক্রি করতেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিটিটিসি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা