বাঙ্গরা উপজেলা গঠনে কৃতজ্ঞতা ও শোকরানা মাহফিল অনুষ্ঠিত

মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরা উপজেলা গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শোকরানা মাহফিল করেছে বাঙ্গরা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।
শুক্রবার বিকালে বাঙ্গরা সদরের জেলা পরিষদ মার্কেটের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাঙ্গরা উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম, ফারুক সরকার মজিব, শাহ আলম সরকার ও জহিরুল ইসলাম সিদ্দিকী। এছাড়া বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুর রহমান এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দীর্ঘদিন ধরে মুরাদনগরের অবকাঠামো, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রেখে আসছেন। তারা দাবি করেন, অতীতে অনেকেই বাঙ্গরা উপজেলা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেননি। তবে বর্তমান সরকারের মেয়াদের শুরুতেই বাঙ্গরা উপজেলা গঠনের সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ায় স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।
বক্তারা আরও বলেন, নির্বাচনের আগে একটি মহল বাঙ্গরা উপজেলা গঠন নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়েছিল। তবে জনগণ সেই প্রচারণা প্রত্যাখ্যান করে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত করেছেন। উপজেলা গঠনের মাধ্যমে তিনি জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছেন বলেও বক্তারা উল্লেখ করেন।
বিএনপি নেতা গোলাম মোস্তফা ও আলম চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, সদস্য সচিব জয়নাল মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল রায়হান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আহসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিন ও সদস্য সচিব সুমন মাস্টার।
এ ছাড়া বিএনপি নেতা আনিছুর রহমান খান, ইউনিয়ন যুবদলের সভাপতি গাজী আব্দুল বাছির, ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া, সাধারণ সম্পাদক শহিদ ব্যাপারী, ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, বিএনপি নেতা শফিক, খোরশেদ, আলাউদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































