পাথরঘাটায় জমি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে যুবককে কোপানোর অভিযোগ

পাথরঘাটা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৬, ১৬:৩০
অ- অ+

বরগুনা জেলার পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের কালিবাড়ি গ্রামে জমি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে ধারালো অস্ত্র দিয়ে যুবকের পায়ে কুপিয়ে এবং দুই নারীকে শ্লীলতাহানি ও মারধর করে আহত করা হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- মো. জাহাঙ্গীর , মো. ইলিয়াস ও তার মা আলেয়া বেগম ও স্ত্রী সাবিনা বেগম।

আহত জাহাঙ্গীরের পায়ে কোপ দেও হয়েছে। এছাড়া অন্যদের লাঠি দিয়ে মারপিট করা হয়েছে। আহত দুই নারীর শরীরে কামড় দেওয়ার অভিযোগ করেছেন।

হামলায় জড়িতরা হলো- ভূমিদস্যু হামেজের ছেলে বাচ্চু, সুলতান ও নুর আলম এবং হোসেনের ছেলে লিটন।

স্থানীয় গ্রামবাসী জানিয়েছে, দীর্ঘদিন ধরে ভুক্তভোগী জাহাঙ্গীর ও ইলিয়াসের পরিবারের জমি অবৈধ দখল এবং বিক্রি করেছে হামলাকারীরা। সম্প্রতি এই জমির কাগজপত্র সংগ্রহ করে জমি বুঝিয়ে দেওয়ার জন্য বলায় এই হামলার ঘটনা ঘটেছে।

আহত জাহাঙ্গীর বলেন, দীর্ঘদিন ধরে আমাদের জমি দখল করে ভূমিহীন করে রাখা হয়েছে। আমার মায়ের উত্তারাধীকার সূত্রে পাওয়া জমির দলিল জাল জালিয়াতি করে হাতিয়ে নিয়েছে এই ভূমিদস্যুরা।

ভুক্তভোগী আবুল হোসেন বলেন, এই চক্রটি আমাদের উপর একাধিকবার হামলা চালিয়েছে। ২০১৮ সালে আমাদের তিন ভাইয়ের ওপর হামলা চালিয়েছিলো। এই বছরের শুরুতে আমার ভাতিজার পায়ে কোপ দিয়েছে। আজ আমার ভাই জাহাঙ্গীরের পায়ে কোপ দিয়েছে। আমরা ন্যায়বিচার চাই। প্রশাসনের কাছে কাগজ অনুযায়ী জমি বুঝিয়ে দেওয়ার দাবি জানাই।

এ দিকে ঘটনার সময়ে উপস্থিত ছিলেন স্থানীয় চৌকিদার সোবহান। তিনি বলেন, আমি ঘটনার আগে গিয়ে জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যদের শান্ত হতে বলি। তারা আমার কথা মেনে সরে যাওয়ার সময়ে পেছন থেকে হামলার ঘটনা ঘটে। সবার হাতেই লাঠি ও ধারালো অস্ত্র ছিলো। আমি একটা দা জব্দ করে নিয়ে এসেছি।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রদীপ দত্ত বলেন, একটি মারামারির ঘটনায় ৪ জন আহত হয়ে এসেছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ভর্তি দেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাস্তবায়িত পে-স্কেলের গেজেট কবে প্রকাশ হবে? যা জানা যাচ্ছে
কমে যেতে পারে সোনার দাম
অবহেলা-দুর্নীতিতে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
বিদ্যালয়ে মদ্যপানের অভিযোগ, সেই প্রধান শিক্ষক বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা