দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরি ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৬, ০৯:০৬
অ- অ+

দেশের বাজারে স্বর্ণের দামে পতন নেমেছে। ফলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকায়। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ বা পাকা সোনার দাম হ্রাস পাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকায় এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

এর আগে গত ৫ জুলাই কার্যকর থাকা দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়। সে হিসাবে নতুন দামে প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমেছে। একইভাবে ২১ ক্যারেটের স্বর্ণের দাম কমেছে ৩ হাজার ১৫০ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম কমেছে ২ হাজার ৬৮২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমেছে ২ হাজার ২১৬ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দর কার্যকর থাকবে। তবে গয়নার নকশা ও কারুকাজভেদে মজুরি আলাদাভাবে নির্ধারিত হবে।

সংগঠনটি আরও জানিয়েছে, স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে মূল্য সংযোজন কর (ভ্যাট) অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

বিশ্ববাজারে স্বর্ণের দামে সাম্প্রতিক ওঠানামা এবং স্থানীয় বাজারে পাকা সোনার মূল্য পরিবর্তনের প্রভাবেই দেশের বাজারে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

(ঢাকাটাইমস/৭ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাজেট পাসের পর বিরতি শেষে আজ বসছে জাতীয় সংসদের অধিবেশন
স্পেনের কাছে হারের পর পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজের পদত্যাগ
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস, নিজ হাতে বিচার না করার আহ্বান
পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, শোকমিছিলে লাখো মানুষের ঢল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা