চীনের জুতার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৬, ০০:২০
অ- অ+

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ‘হুইতেং ফুটওয়্যার’ কারখানায় এ আগুনের ঘটনা ঘটে।

জিনজিয়াংকে চীনের ‘জুতার রাজধানী’ হিসেবে পরিচিত। বিশ্বের মোট স্পোর্টস জুতার প্রায় ২০ শতাংশ এই শহরে উৎপাদিত হয়।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কারখানার ভবন থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। কয়েকজন মানুষ ভবনের ছাদে আটকা পড়েছিলেন।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, খবর পেয়ে শত শত উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এ সময় কারখানা থেকে দুই শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে কতজন আহত হয়েছেন, তা এখনো নিশ্চিতভাবে জানানো হয়নি।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কারখানার নিচতলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে দাহ্য পদার্থ মজুত ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিনহুয়ার খবরে বলা হয়েছে, ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ কারখানার মালিকপক্ষের হয়ে কাজ করা কয়েকজন কর্মচারীকে আটক করেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। হতাহতের জন্য দায়ীদের কঠোর জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত নভেম্বরে হংকংয়ের কয়েকটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১৬৮ জন নিহত হওয়ার পর চীনজুড়ে বহুতল ভবনে অগ্নিনিরাপত্তা জোরদারে কঠোর নিয়ম ও তদারকি শুরু করে কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর
জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হার, সিরিজে সমতায় বাংলাদেশ
নিম্নমানের শিশুখাদ্য ও কসমেটিক বিক্রি, বসুন্ধরা শপিংমলে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
যুগ্ম সচিব হলেন ১৭২ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা