ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৭১ জন গ্রেপ্তার, মামলা ৪৯

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৬, ১১:১৭
অ- অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

আজ শনিবার (১১ জুলাই) ডিএমপি সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১০ কেজি ১১০ গ্রাম গাঁজা, ১২ হাজার ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬ ক্যান দেশীয় হান্টার বিয়ার উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া অভিযানে একটি স্ক্রু ড্রাইভার, তিনটি চাকু, দুটি চাপাতি, একটি হাসুয়া, একটি কার্টার ও একটি ছুরি উদ্ধার করা হয়। পাশাপাশি একটি সিএনজি, পাঁচটি মোবাইল ফোন, দুটি টেলিভিশন, একটি মাইক্রোওভেন, নগদ ১ হাজার ৫৫০ টাকা এবং দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৫৩ জন, লালবাগ বিভাগে ২৯ জন, ওয়ারী বিভাগে ৫৯ জন, মতিঝিল বিভাগে ৬৯ জন, তেজগাঁও বিভাগে ৭৮ জন, মিরপুর বিভাগে ৭৮ জন, গুলশান বিভাগে ৪৩ জন, উত্তরা বিভাগে ৪৩ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ১৯ জন রয়েছেন।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

(ঢাকাটাইমস/১১ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১০ বছর লোকসানে পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঋণের দায় নিচ্ছে সরকার
কানাডায় অভিবাসন অভিযানে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার
আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়
শাহজালালে কাস্টমসের অভিযানে ১৬ লাখ টাকার ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক