ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেপ্তার, মামলা ৪৭

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৬, ১০:৪৪
অ- অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের বিরুদ্ধে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

আজ রবিবার (১২ জুলাই) ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৫ জন, লালবাগ বিভাগ থেকে ৩০ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৩ জন, মতিঝিল বিভাগ থেকে ৪০ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৬ জন, মিরপুর বিভাগ থেকে ১১৬ জন, গুলশান বিভাগ থেকে ৩১ জন, উত্তরা বিভাগ থেকে ৩৯ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৬ জন রয়েছেন।

অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২১ হাজার ৬২২ পিস ইয়াবা, ৯৬১ বোতল ফেনসিডিল, ১৭.৫ লিটার দেশীয় মদ, ৭৬০ গ্রাম গাঁজা ও ১৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া একটি পিকআপ, একটি প্রাইভেটকার, আটটি মোবাইল ফোন, একটি লোহার হাতুড়ি, দুটি চাপাতি, একটি দা, একটি কুঠার, একটি শাবল, একটি ছুরি এবং নগদ ৩ লাখ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

(ঢাকাটাইমস/১২ জুলাই/এসএস/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১০ বছর লোকসানে পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঋণের দায় নিচ্ছে সরকার
কানাডায় অভিবাসন অভিযানে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার
আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়
শাহজালালে কাস্টমসের অভিযানে ১৬ লাখ টাকার ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক