ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৬, ১৫:০৮
অ- অ+

ময়মনসিংহ নগরীতে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

আজ মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লীবিদ্যুৎ কার্যালয়ের পাশে একটি ট্রাক ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই খালিদ।

পুলিশ জানায়, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত পুরুষের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর এবং দুই নারীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল একটি ব্যাটারিচালিত অটোরিকশা। এ সময় ট্রাক ডিপো থেকে বের হওয়া একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন।

দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিন নারী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। আহত এক নারীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই খালিদ জানান, ঘটনাস্থল থেকে আরও একটি মরদেহ উদ্ধারের কাজ চলছে। হাসপাতালে থাকা নিহত দুই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, আহত অটোরিকশা চালক প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে চলে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাস্থলের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

(ঢাকাটাইমস/২১ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি
দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা
মাদক-সন্ত্রাস দমনে গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদারের নির্দেশ ঢাকা রেঞ্জ ডিআইজির
ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি জাহিদুল হাসান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা