লালবাগে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৬, ১৫:৪০
অ- অ+

রাজধানীর লালবাগের বেড়িবাঁধ লোহারব্রিজ এলাকা থেকে পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত মো. আলম ওরফে বিয়ার আলম (৩০) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে লালবাগ থানাধীন বেড়িবাঁধ লোহারব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আলমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে লালবাগ থানায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা পরোয়ানা ছিল।

পুলিশ জানায়, আলমের বাড়ি রাজধানীর লালবাগ থানার শহীদনগর এলাকার ৪ নম্বর গলিতে। তার বাবার নাম মৃত সিরাজ এবং মায়ের নাম ফয়জুন্নেছা।

গ্রেপ্তারের পর তাকে বিধি অনুযায়ী আদালতে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভবিষ্যতে যেকোনো সংকটে জাতিকে পথ দেখাবে গণঅধিকার পরিষদ: নুর
মাদকের টাকা না পেলে সাংবাদিকেরা লেখেন, পুলিশ অকার্যকর: আইজিপি
দেশে বর্তমানে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী
বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম