চোখে কি হয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারীর? ব্যান্ডেজ বাঁধা নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৬, ১৮:১৯| আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১৮:২৬
অ- অ+

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। হবিগঞ্জে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর চোখে গুরুতর আঘাতের ঘটনার প্রতিবাদ ও তার প্রতি সংহতি জানাতে তিনি এ কর্মসূচি পালন করেন।

আজ সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম ঘোষণা করা হলে তিনি কিছু সময়ের জন্য মঞ্চের আড়ালে যান। প্রায় এক মিনিট পর ফিরে এসে চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় মঞ্চে ওঠেন এবং বক্তব্য দেন।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এখানে লেখা আছে, আলিফের চোখ ফিরিয়ে দিন। ফিরিয়ে দিতে পারবে? কোথা থেকে দেবে, নিজেরই তো চোখ নেই। চোখ থাকলে কি আলিফের সেই কান্নাটা দেখত না? আলিফের চিকিৎসার ব্যবস্থা করত না?’

আয়োজকেরা জানান, হবিগঞ্জে এনসিপির একটি কর্মসূচিতে হামলার ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী ও জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরী একটি চোখে গুরুতর আঘাত পান। ওই ঘটনার প্রতিবাদ জানাতেই নাসীরুদ্দীন পাটওয়ারী চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী কর্মসূচি পালন করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডাকাতির পর পালানোর পথে হাইয়েস গাড়িসহ দুইজন গ্রেপ্তার
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি: ইরানে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকার আগ্রহ এফবিআইয়ের
সড়কের ইট খুলে বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে, দুর্ভোগে স্থানীয়রা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা