বাড্ডায় আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই শিশু আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৬, ১৬:৩৭
অ- অ+

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় চোরাই এসির তারসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই শিশুকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিভিন্ন ফ্ল্যাট থেকে চুরি করা এসির কাটা তার উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ডিএমপি মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, আজ শুক্রবার ভোর চারটার দিকে আফতাবনগরের জহিরুল ইসলাম সিটির বি ব্লকে ইম্পেরিয়াল কলেজের সামনে দুই শিশুকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন সোসাইটির নিরাপত্তাকর্মীরা। পরে তারা বাড্ডা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে চোরাই এসির কাটা তার উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই শিশু জানায়, তারা সোসাইটির বিভিন্ন ফ্ল্যাট থেকে এসির তার চুরি করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল।

এ ঘটনায় আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই শিশুর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাড্ডা থানা পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানিয়েছে নরওয়ে
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে চুরির চেষ্টা ব্যর্থ, ৪৫০ কেজি স্ক্র্যাপ উদ্ধার
ঢাকায় পদায়নের চেষ্টায় ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৮০ হাজার ইয়াবা জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা