মহাখালীতে মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৬, ১৫:২৩
অ- অ+

রাজধানীর বনানী থানাধীন মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে মিছিলের প্রস্তুতির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–আসলাম মিয়া (২৫), আশিকুল ইসলাম (২৪), মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মনির হোসেন (৪৮)।

মঙ্গলবার দুপুরে মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন মুক্তিযোদ্ধা গলির সামনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিলকারীদের বেশ কয়েকজন পালিয়ে যায় বলে জানা গেছে।

একইদিন ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান ঢাকা টাইমসকে এসব তথ্য জানান।

তিনি বলেন, দুপুর সাড়ে ১টার দিকে মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে বেশকিছু লোকজন মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে বনানী থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তারের চেষ্টা করা হলে বেশ কয়েকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসলাম মিয়া ও আশিকুল ইসলাম সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী। তারা ওই কলেজের বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে বনানী থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকার এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্টে আগ্রহী: জ্বালানি মন্ত্রী
ভিডিও কাণ্ডে দল থেকে বহিষ্কার, সেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত
১০৭ দিনের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ বার্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা