সচল হলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৬, ১৮:১৬| আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১৮:১৭
অ- অ+

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে গতকাল শুক্রবার কেন্দ্রটিতে উৎপাদন বন্ধ ছিল।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে ইউনিটটি আবার চালু করা হয়।

বিদ্যুৎকেন্দ্রটির কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকালে ১ নম্বর ইউনিটের একটি পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রয়োজনীয় মেরামত শেষে আজ সকালে ইউনিটটি পুনরায় চালু করা সম্ভব হয়।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, বর্তমানে ১ নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট তিনটি ইউনিটের মধ্যে ৩ নম্বর ইউনিটও বর্তমানে চালু রয়েছে। এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১৬০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আর কেন্দ্রটির ২ নম্বর ইউনিট ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে। ফলে বর্তমানে ১ ও ৩ নম্বর ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ চালু ১৮ আগস্ট, উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী
নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
সিলিং ফ্যানে ঝুলছিল মডেল রিধি, ভিডিও কলে ছিলেন প্রেমিক
১৫ আগস্ট উপলক্ষে ভোমরা-ঘোজাডাঙ্গা সীমান্তে ফুল-মিষ্টিতে বাংলাদেশ-ভারতের শুভেচ্ছা বিনিময়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা