মিরপুর বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ১১৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৬, ২২:০৯
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাত থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

রাতে বিষয়টি নিশ্চিত করেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার।

পুলিশ জানায়, মিরপুর বিভাগের সাত থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মিরপুর মডেল থানায় ৩৭ জন, শাহ আলী থানায় ১২ জন, পল্লবী থানায় ২৪ জন, কাফরুল থানায় ৮ জন, দারুস সালাম থানায় ৬ জন, রূপনগর থানায় ২৪ জন এবং ভাসানটেক থানায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের তিনজন সদস্য রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসককে ধূমপান করতে দেখে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, বরখাস্তের নির্দেশ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর