ফরিদপুরে মোটরসাইকেলের সঙ্গে পথচারীর ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৬, ২২:০৩
অ- অ+

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর সংলগ্ন হাসামদিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— ভাঙ্গা উপজেলার ছিলাধরচর সদরদী এলাকার ইলিয়াস শেখের ছেলে পথচারী রিদয় শেখ (২৩) এবং নগরকান্দা উপজেলার এনায়েত মুন্সীর ছেলে মোটরসাইকেল চালক সাকিব মুন্সী (২৩)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে রিদয় শেখ এক্সপ্রেসওয়ে দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা অভিমুখী একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে সরাসরি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী রিদয়ের মৃত্যু হয়। অন্যদিকে দুর্ঘটনায় মোটরসাইকেলচালক সাকিব মুন্সীও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী ও চালক— দুই যুবকেরই মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এ বছরই কিম জং উনের সঙ্গে দেখা করবেন ট্রাম্প, জানালেন নিজেই
পূবাইল ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রে চিকিৎসক অনুপস্থিত
ফের বন্ধ এক্সিলারেটের টার্মিনাল, বাড়তে পারে গ্যাস সংকট
শেষ সংসদীয় সভায় আবেগাপ্লুত ফখরুল, চাইলেন দোয়া ও ভোট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা