ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৬, ১৭:৪১| আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১৭:৪৪
অ- অ+

ঝিনাইদহের শৈলকুপায় গবাদি পশুর ঘাস কাটা মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার ৯ নম্বর মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন— অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনা ভৌমিক (৬০)। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাধবপুর গ্রামের মুকুল হোসেন জানান, বৃদ্ধ অমরেন্দ্র বুধবার ভোরে গোয়ালে গবাদি পশুর জন্য মেশিনে ঘাস কাটতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে স্ত্রী মিনা রানী তাকে বাঁচাতে এগিয়ে আসেন। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আসাদুজ্জামান জোহা বলেন, স্বামী-স্ত্রী দুজনেরই বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় বুধবার সকাল সাড়ে ৭টায় তাদের হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

(ঢাকা টাইমস/২৬আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা মাতাতে আসছেন পপতারকা ওটিলিয়া
রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশ্ববাজারে কমল স্বর্ণের দামে
ঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা সেন্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা