ঝিনাইদহে বাস চাকায় পিষ্ট হয়ে স্ত্রীসহ সেনা সদস্য নিহত

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৬, ১৮:২২
অ- অ+

ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় বাইপাস সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে স্ত্রীসহ সেনা সদস্য নিহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে ও তার স্বামী সেনা সদস্য সোহেল কাজী নড়াইল জেলার লোহাগাড়া থানার লক্ষীপাশা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রামে সেনাবাহিনীর বি এম এ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে মোটরসাইকেলে স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলিকে নিয়ে শৈলকুপার বড়দাহ এলাকায় শ্বশুর বাড়ি যাচ্ছিলেন সোহেল কাজী। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে পার্শ্ব রাস্তা থেকে আসা একটি রিক্সার সাথে সংঘর্ষ এড়াতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের বাসের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় স্ত্রী তুলি খাতুন। আহত হয় স্বামী সেনাসদস্য সোহেল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে সোহেল কাজীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচ-এ নিয়ে গেলে সেখানে মারা যায় সোহেল কাজী।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটি পুলিশ হেফাজতে আটক করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৬আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি গুদামে পর্যাপ্ত সার মজুত: মীর শাহে আলম
ঢাকা মাতাতে আসছেন পপতারকা ওটিলিয়া
রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশ্ববাজারে কমল স্বর্ণের দামে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা