সৌদিতে আগুনে পুড়ে নিহত ৯ জনের মরদেহ গ্রামে পৌঁছেছে, আজ একসঙ্গে জানাজা

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৬, ০৮:২৯
অ- অ+

সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় সংঘটিত আগুনে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ তাদের নিজ গ্রামে পৌঁছেছে। আজ শুক্রবার (২৮ আগস্ট) নওগাঁয় একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হবে।

গত রাতে (বৃহস্পতিবার দিবাগত) অ্যাম্বুলেন্সযোগে মরদেহগুলো নওগাঁয় তাদের নিজ নিজ গ্রামে পৌঁছায়।

গতকাল বিকেল চারটার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, বাকি ৭ জনের মরদেহও দ্রুত দেশে আনা হবে।

যে ৯ জনের মরদেহ দেশে এসেছে তাদের মধ্যে সাতজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। তারা হলেন- উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তার ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা ও পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার। এ ছাড়া নাটোরের নলডাঙ্গার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম ও রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল উদ্দিনের মরদেহও দেশে এসেছে।

গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ জন বাংলাদেশি প্রাণ হারান। আঙুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট) পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে ৯ জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো দেশে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প
রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন পুতিন
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
বার্সেলোনায় যোগ দিলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা