চুনারুঘাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৬, ১৬:৩৩
অ- অ+

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রবিবার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্রে জানা গেছে, চিমটিবিল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে গরু আনতে গেলে ওই বাংলাদেশি চোরাকারবারিকে বিএসএফ গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পরে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও সতর্কতা বাড়ানো হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের আন্দোলন, তীব্র যানজট
বৃষ্টির বাধায় থামল খেলা, জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ১০৬ রান
এইচএসসির ফলে পাসের হারে শীর্ষে ঢাকা, সবচেয়ে পিছিয়ে বরিশাল
তাহসিফের মৃত্যু: হত্যা ও লাশ গুমের অভিযোগে বাবার মামলা, গ্রেপ্তার দীপ