‘বাল্যবিবাহ ও মাদক ছেলে-মেয়েদের ভবিষ্যৎকে ধ্বংসের মুখে ফেলে দেয়’

বাল্যবিবাহ একটি মেয়ের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে ধ্বংসের মুখে ফেলে দেয় আর মাদক, জুয়া যুব সমাজকে ধ্বংস করে আর সমাজ, পরিবারে অপরাধ ও অস্থিরতা বাড়ায় বলে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।
এসময় তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে সভায় প্রধান অতিথি বক্তব্য কথাগুলো বলেন।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ, যৌতুক, জুয়া ও মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মিনহাজুর রহমান বলেন, তরুণ প্রজন্মকে এসব সামাজিক ব্যাধি থেকে রক্ষা করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জনি রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ সাহাবুদ্দিন শাহিন (পিপিএম), মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার (টিটু) প্রমুখ।
(ঢাকা টাইমস/৩সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































