পুকুরঘাটে পড়ে ছিল দুই জোড়া স্যান্ডেল, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৭
অ- অ+

সাতক্ষীরা শহরের বাটকেখালি এলাকায় পুকুরে ডুবে একই এলাকার দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় এক ব্যক্তি পুকুরঘাটে দুই জোড়া স্যান্ডেল পড়ে থাকতে দেখে পানিতে নেমে তল্লাশি চালালে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।

নিহত দুই শিশু হলো, বাটকেখালি এলাকার হাবিবুর রহমানের মেয়ে ও চতুর্থ শ্রেণির ছাত্রী হাবিবা (১০) এবং একই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে ও তৃতীয় শ্রেণির ছাত্র লাবিব (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে হাবিবা ও লাবিব একসঙ্গে গফুর সাহেবের বাড়ির পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

এর মধ্যে দুপুর ১টার দিকে স্থানীয় এক ব্যক্তি ওই পুকুরে গোসল করতে যান। পুকুরঘাটে দুই জোড়া স্যান্ডেল পড়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। পরে তিনি পানিতে নেমে হাতড়ে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন তিনি।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে বাটকেখালি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকা টাইমস/১৪সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাশিয়ানীতে র‌্যাব সদস্যের দাপটে অসহায় ১০ পরিবার
ত্রিশালে বালুবাহী ড্রামট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
এইচআইভি প্রতিরোধে মানবাধিকারভিত্তিক প্রশিক্ষণ
মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি সিরাজদিখানের মো. আলাউদ্দিন