পাবনায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

বেড়া (পাবনা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২২
অ- অ+

পাবনার বেড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মেসবাহ-উল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তারের পর তাকে পাবনায় এনে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে মেসবাহ-উল হককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে ডিবি পুলিশ তাকে পাবনা জেলা পুলিশের নিকট হস্তান্তর করে।

পরবর্তীতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) পুলিশ তাকে পাবনা আদালতে সোপর্দ করে।

জানা যায়, মেসবাহ-উল হককে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে পূর্ববর্তী মামলা রয়েছে বলে জানা গেছে। তবে মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান থাকায় পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনৈতিক সাথে সম্পৃক্ত ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। মেসবাহ-উল হকের গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে বেড়া উপজেলার রাজনৈতিক অঙ্গনসহ স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তার পরিবারের পক্ষ থেকে অবিলম্বে তার মুক্তি দাবি করা হয়েছে এবং আইনিভাবে বিষয়টি মোকাবেলা করা হবে বলে জানানো হয়েছে।

(ঢাকা টাইমস/২২সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইয়েমেনে হুথি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র সংর্ঘষে নিহত ১৫০
অবশেষে হত্যাকারি মায়ের কথিত প্রেমিক গ্রেপ্তার: উদ্ধার রুহির দেহাবশেষ 
মেডিকেলের আশপাশে ক্লিনিক রাখা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
“অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব” সালথার ইউপি চেয়ারম্যানের বক্তব্য ঘিরে চাঞ্চল্য