পুলিশ সদস্যদের শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজি রেজাউল করিমের

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০০| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৪
অ- অ+

পুলিশ সদস্যদের শৃঙ্খলা বজায় রেখে চেইন অব কমান্ডের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম।

বৃহস্পতিবার খুলনা রেঞ্জের রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

আরআরএফ খুলনার অতিরিক্ত ডিআইজি (কমান্ড্যান্ট) মো. হাতেম আলীর সভাপতিত্বে সভায় বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অংশ নেন। সভায় পুলিশ সদস্যরা তাঁদের বিভিন্ন প্রয়োজন ও প্রত্যাশার কথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তুলে ধরেন।

ডিআইজি মো. রেজাউল করিম বলেন, পুলিশ সদস্যদের আইনি কাঠামোর মধ্যে থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। একই সঙ্গে শৃঙ্খলা বজায় রেখে চেইন অব কমান্ডের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালন করতে হবে।

তিনি পুলিশ সদস্যদের অপরাধ দমনে আরও সচেষ্ট ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। সবার সহযোগিতায় খুলনা রেঞ্জ পুলিশ অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এর আগে ১৮ সেপ্টেম্বর খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. রেজাউল করিম। দায়িত্ব গ্রহণের পর ২০ সেপ্টেম্বর খুলনা জেলার শিরোমণি পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভাতেও তিনি অংশ নেন। ওই সভায় পুলিশ সদস্যদের ফৌজদারি কার্যবিধি ও পিআরবি অনুসরণ করে সাহসিকতার সঙ্গে অপরাধ দমন, জনগণের সঙ্গে ভালো ব্যবহার এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০১
সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রকে ইরানের ৭ দিনের রূপরেখা
মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পীকারের
শনিবার আকাশে দেখা যাবে ‘হারভেস্ট মুন’, কখন উঠবে চাঁদ?