আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে মেরামতকাজ, আগাম সতর্ক করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১
অ- অ+

ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের দাউদকান্দি সেতুর পর আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে আজ শুক্রবার দেড় ঘণ্টা মেরামতকাজ চলবে। এ সময় ঢাকামুখী এক লেনে যানবাহন চলাচল করবে। এ কারণে যাত্রী ও চালকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাতায়াতের অনুরোধ করেছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শুক্রবার দুপুর ১টা থেকে বেলা সাড়ে ২টা পর্যন্ত আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে সড়ক ও জনপথ বিভাগের মেরামতকাজ চলবে।

মেরামতকাজ চলাকালে সেতুটির ঢাকামুখী লেনে যান চলাচল সীমিত থাকবে। এ কারণে যাত্রী ও চালকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাতায়াতের অনুরোধ করেছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশ আরও জানিয়েছে, সড়কে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অতীত সরকারের ভুল সিদ্ধান্তেই বিদ্যুৎ সংকট: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন নূরুল ইসলাম
নড়াইলে পুকুরপাড় থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
Korean EPZ in Chattogram: A Strategic Model for Bangladesh’s Mixed Economy