বেলুচিস্তান সীমান্তে তালেবান বাহিনীর বড় হামলা প্রতিহত করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৭
অ- অ+

পাকিস্তানের বেলুচিস্তানের চামান সীমান্তে আফগান তালেবান বাহিনীর গুলিবর্ষণ ও পাকিস্তানি ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় আফগান ভূখণ্ডে তালেবান অবস্থান লক্ষ্য করে কোয়াডকপ্টার ও মর্টারের মাধ্যমে পাল্টা হামলা চালানো হয়।

শুক্রবার নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি।

সংবাদমাধ্যমটি জানায়, চামান সেক্টরে আফগান পক্ষ থেকে গুলিবর্ষণ ও সীমান্ত অতিক্রমের চেষ্টা চালানো হলে পাকিস্তানি বাহিনী দ্রুত পাল্টা ব্যবস্থা নেয়। অভিযানে আফগান তালেবানের কয়েকজন সদস্য নিহত হয়েছে বলেও সূত্রগুলো দাবি করেছে। তবে নিহতের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।

সূত্রগুলো আরও জানায়, অনুপ্রবেশের সঙ্গে জড়িত আফগান তালেবানদের অবস্থান শনাক্ত করে সেখানে কোয়াডকপ্টার ও মর্টারের মাধ্যমে হামলা চালানো হয়। এর ফলে পাকিস্তানি ভূখণ্ডে প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

এর আগে বেলুচিস্তানের কিল্লা আবদুল্লাহ জেলার গুলিস্তান সেক্টরেও আফগান তালেবান যোদ্ধাদের অনুপ্রবেশের চেষ্টা ঘিরে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া যায়। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সীমান্ত পেরিয়ে কান্দাহার থেকে গুলিস্তান এলাকায় আসা একদল তালেবান যোদ্ধার সঙ্গে পাকিস্তানি বাহিনীর রাতভর সংঘর্ষ হয়। ওই ঘটনায় বেশ কয়েকজন তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি করা হলেও সঠিক সংখ্যা জানানো হয়নি।

চামান সীমান্তের সর্বশেষ ঘটনাটি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই ঘটল। সীমান্তে অনুপ্রবেশ ও সশস্ত্র হামলার আশঙ্কায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনী উচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

সামা টিভির পূর্ববর্তী প্রতিবেদনে চামান এলাকায় পাকিস্তানি বাহিনীর পাল্টা অভিযানে আফগান তালেবান ও সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর কয়েকটি অবস্থান ধ্বংস এবং বেশ কয়েকজন যোদ্ধা নিহত হওয়ার দাবিও প্রকাশ করা হয়েছিল।

তবে এসব ঘটনার বিষয়ে আফগান তালেবান কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতাকর্মীদের নিয়ে যা বললেন হামীম
গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা
দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস, ভারী বর্ষণের শঙ্কা
ভূমধ্যসাগর থেকে ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করেছে মিশর