জাতিসংঘে তারেক রহমানের ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০
অ- অ+

ফিলিস্তিনের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকারসহ দেশটির জনগণের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশ সময় শুক্রবার (নি্উইয়র্ক সময় বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর) রাত ৪টা ১৮ মিনিটের দিকে সংস্থাটির সদর দপ্তরের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে তার প্রথম ভাষণটি বাংলা দেন।

স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনগণের দুর্দশা নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের উদ্বেগের উদ্বেগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আত্মনিয়ন্ত্রণাধিকার এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অধিকারসহ তাদের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশ পুনরায় তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে।’

ভাষণে বৈশ্বিক সংঘাত ও যুদ্ধের প্রভাব নিয়েও কথা বলেন তারেক রহমান। বলেন, মানবসৃষ্ট সংঘাতের কারণে বিশ্বের বিভিন্ন দেশে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে এবং মানবিক সংকট সৃষ্টি হচ্ছে।

যুদ্ধ ও সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতি তীব্র চাপের মুখে পড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি নিরাপত্তা-সংকট, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঘটছে।

যেকোনো সংঘাতের সমাধান আলোচনা, কূটনৈতিক প্রক্রিয়া ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে হওয়া উচিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের প্রত্যাশা এমন একটি শান্তিময় ও মানবিক বিশ্ব সমাজ, যেখানে মারণাস্ত্র নয়; বরং পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠবে যুক্তি-তর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতা।’

এমন একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে বাংলাদেশ জাতিসংঘকে দেখতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী।

(ঢাকাটাইমস/.২৫সেপ্টেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার ‘ইউনিভার্সাল কার্ড’ চালু করবেন তারেক রহমান
রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে প্রধানমন্ত্রী
জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন জিয়া পরিবারের তারেক রহমান
দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান