মালয়েশিয়া যেতে আগ্রহীদের জন্য জরুরি সতর্কবার্তা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৪১
অ- অ+

মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সরকারি নির্দেশিকা প্রকাশের আগে দেশটিতে কর্মী পাঠানো নিয়ে কোনো ধরনের চুক্তি বা আর্থিক লেনদেন না করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গমনেচ্ছু কর্মীরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক বা অন্য কোনো ধরনের যোগাযোগ করবেন না। মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া আগাম মেডিকেল পরীক্ষা করানো বা এ বাবদ কোনো অর্থ লেনদেন না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

রিক্রুটিং এজেন্সিগুলোকেও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো কর্মীর সঙ্গে চুক্তি না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পাসপোর্ট সংগ্রহ, মেডিকেল পরীক্ষা বা কর্মী পাঠানোর কথা বলে কোনো ধরনের টাকা বা ফি আদায় থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের আনুষ্ঠানিক ঘোষণা বা নির্দেশনা দেওয়ার পরই মালয়েশিয়া যাওয়ার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে।

এ বিষয়ে তথ্য বা অভিযোগ জানাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কল সেন্টারে যোগাযোগ করা যাবে। বাংলাদেশ থেকে ১৬১৩৫ এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে কল করা যাবে।

এ ছাড়া মন্ত্রণালয়ের নির্ধারিত ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. হেদায়েতুল ইসলাম মন্ডলের সঙ্গে টেলিফোন, মুঠোফোন বা ই-মেইলে যোগাযোগ করা যাবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি পেয়ে বিদায়, ইকবাল হোসেনকে সংবর্ধনা ঢাকা রেঞ্জ পুলিশের
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ ৩ জন আটক
মগবাজারে ফ্যানের সঙ্গে ঝুলছিল তরুণীর ঝুলন্ত মরদেহ
মৃত্যুদণ্ড-যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ডিআইজি-এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত