ফুটপাত দখলমুক্ত করতে মাঠে ডিএনসিসি, সঙ্গে আনসার-পুলিশ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:২৫
অ- অ+

ঢাকার মিরপুর-১০, সেনপাড়া ও তেজগাঁও এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলা এ অভিযানে অবৈধ দোকান, হকার ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।

২৪ সেপ্টেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে ডিএনসিসির এ অভিযান শুরু হয়। ডিএনসিসি প্রশাসকের (উত্তর) নির্দেশে পরিচালিত অভিযানটি মিরপুর-১০ থেকে শুরু হয়ে ওসমানী হল ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় পর্যন্ত এলাকায় চালানো হয়।

অভিযানে সড়ক ও ফুটপাতের উভয় পাশের অবৈধ দোকান, হকার ও স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি অনুমোদনহীন বিজ্ঞাপনী বিলবোর্ড ও ইউনিপোল সাইন অপসারণ করে মালামাল জব্দ করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়নের (৪১ বিএন) ৩১ সদস্য মোতায়েন ছিলেন। পরিচালক মো. জানে আলম সুফিয়ানের নির্দেশনায় কোম্পানি কমান্ডার মো. ইমাম মেহেদির নেতৃত্বে তাঁরা দায়িত্ব পালন করেন। অভিযানে ডিএমপির ১৮ জন পুলিশ সদস্যও অংশ নেন।

আনসার ব্যাটালিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই অভিযানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

অভিযানের ফলে দীর্ঘদিন পর ফুটপাত দখলমুক্ত হওয়ায় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা গেছে। এতে পথচারীদের নির্বিঘ্নে চলাচলের সুযোগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি পেয়ে বিদায়, ইকবাল হোসেনকে সংবর্ধনা ঢাকা রেঞ্জ পুলিশের
মালয়েশিয়া যেতে আগ্রহীদের জন্য জরুরি সতর্কবার্তা
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ ৩ জন আটক
মগবাজারে ফ্যানের সঙ্গে ঝুলছিল তরুণীর ঝুলন্ত মরদেহ