জুরাইনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচি, ৪০০ জনকে মশারি বিতরণ

রাজধানীর জুরাইনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও উপকরণ বিতরণ কর্মসূচি পালন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
বৃহস্পতিবার বিকালে জুরাইন রেলগেট এলাকার বিক্রমপুর প্লাজার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি প্রায় ৪০০ জনকে মশারি দেওয়া হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। তিনি ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি, অফিস, দোকানপাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেন।
ফরহাদ হালিম ডোনার বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী এক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে সবাইকে সচেতন থেকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম, ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, কৃষিবিদ শফিউল আলম দিদার, ইঞ্জিনিয়ার মো. মাহবুব আলম, ইঞ্জিনিয়ার এ কে এম জহিরুল ইসলাম, হাফিজ আল আসাদ সাঈদ খান, ইঞ্জিনিয়ার উমাশা উমায়ুন মনি চৌধুরীসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।
ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি ও উপকরণ বিতরণ কমিটি (দক্ষিণ)-২০২৬-এর আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে কর্মসূচি পরিচালনা করেন কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন (জুয়েল)।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













