পিরোজপুরের নতুন এসপি তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ

পিরোজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৬
অ- অ+

পিরোজপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়েছেন মুহাম্মদ তালেবুর রহমান।

বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুহাম্মদ তালেবুর রহমান ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। পিরোজপুরে যোগদানের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
বগুড়ায় মাইক্রোবাস-ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত ২
ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত, হোয়াইট হাউসে ফিরছে সিএনএনসহ ৩ গণমাধ্যম
গোপালগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ