ক্যান্টনমেন্ট থানায় নতুন ওসি, গুলশানের পরিদর্শক অপারেশনকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৬| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭
অ- অ+

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিনজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মদ গিয়াস উদ্দিনকে ক্যান্টনমেন্ট থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মিজানুর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে। একই আদেশে লাইনওআরে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুস সেলিমকে গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত ১১ সেপ্টেম্বর গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিছিল করে। খোঁজ নিয়ে জানা যায়, মিছিলের আগে গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও ওই এলাকার থাকা মোবাইল টিমকে অন্যত্র পাঠিয়েছিল এই মিজানুর রহমান। তার বিরুদ্ধে বিভিন্ন আবাসিক হোটেল, বার ও স্পা সেন্টার থেকে টাকা নেওয়ার অভিযোগও আছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিজানুর রহমানকে ঘিরে প্রশ্ন উঠেছে। তাকে নিয়ে ভাইরাল হওয়া এক ফেসবুক পোস্টে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জামায়াত ক্ষমতার আসার সম্ভাবনা দেখে সে মুখে দাড়ি ও গোঁফ রাখা শুরু করে দেন এবং নিকেতনে এলাকায় সে জামায়াতের লোকদের সাথে একটা গোপন মিটিং ও করেন। পরবর্তীতে বিএনপি ক্ষমতায় চলে আসলে, সে তার রূপ চেঞ্জ করে বিএনপি সেজে যান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ: ডিএমপি
পুলিশ হেফাজত ও কারাগারে নির্যাতনের অভিযোগ এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরের
দেশবিরোধী ও চাটুকার রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় নয়: রিজভী
সৌদিতে বসছে ৩ দেশের সেনাপ্রধানদের জরুরি বৈঠক