মগবাজারে ফ্যানের সঙ্গে ঝুলছিল তরুণীর ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৩৫
অ- অ+

রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার এলাকায় একটি বাসা থেকে ফারজানা আক্তার স্মৃতি (২৪) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে দিলু রোডের নিউ স্কাটন এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার আনুমানিক বিকাল সাড়ে পাঁচটার দিকে মগবাজারের ৩৬৫/১ দিলু রোডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে ওই তরুণী নিজের কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরে স্বজনেরা বিষয়টি টের পেয়ে হাতিরঝিল থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারজানা আক্তারের লাশ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি পেয়ে বিদায়, ইকবাল হোসেনকে সংবর্ধনা ঢাকা রেঞ্জ পুলিশের
মালয়েশিয়া যেতে আগ্রহীদের জন্য জরুরি সতর্কবার্তা
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ ৩ জন আটক
মৃত্যুদণ্ড-যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ডিআইজি-এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত