মেধার মূল্যায়ন না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হবে: রাকসু ভিপি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৬, ১৫:৫৮
অ- অ+

পাস করেও যারা বিসিএস ক্যাডার হতে পারেননি, তাদের অবিলম্বে চাকরিতে নিয়োগ এবং শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না হলে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ৪৯তম বিসিএসের গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেয়ার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ক্ষমতায় আসার পর বিভিন্ন সরকার দলীয়করণ করেছে। বিএনপি সরকারও একই পথে হাঁটছে। বিভিন্নভাবে দলীয়করণের চেষ্টা করা হলেও বারবার তারা জনগণের কাছে ধরা পড়ছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করতে হবে। জনগণ ও শিক্ষার্থীদের আবেগকে গুরুত্ব দিয়ে রাজনীতি করতে হলে সরকারকে মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। তা না হলে বিএনপি সরকারের পরিণতি আওয়ামী লীগ সরকারের চেয়ে ভিন্ন হবে না।

মানববন্ধনে বিজয়-২৪ হল সংসদের সহ-সভাপতি মো. রাসেল মিয়া বলেন, আমরা বর্তমান সরকারকে ফ্যাসিবাদী কায়দায় হাঁটতে দেখতেছি। তারা বারবার বিভিন্ন ক্ষেত্রে আমলাতন্ত্রকে দলীয়করণ করার অপচেষ্টা করতেছে। আপনাদের বলতে চাই, লন্ডন কিন্তু অনেক দূরে। এখন থেকেই সঠিক পথে আগান।

তিনি আরও বলেন, কোনো কারণ ছাড়া চাকরি প্রত্যাশীদের ভেরিফিকেশন ও বিভিন্ন কারণ দেখিয়ে বাদ দেয়া অত্যন্ত নিন্দনীয়। আপনারা মেধার মূল্যায়ন করুন, অন্যথায় আপনাদেরও পূর্ববর্তী সরকারের মতো পরিণতি হবে।

মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজদিখানে ভগ্নীপতি ও শ্যালকের সংঘর্ষে নারীসহ আহত ৩
বগুড়ায় চোরাই ৯৪ স্মার্টফোনসহ গ্রেপ্তার ৮
কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ নিহত ২
পে স্কেল বাস্তবায়নের আগে মাউশির নতুন নির্দেশনা, সময় ৭ অক্টোবর পর্যন্ত