সিরাজদিখানে ভগ্নীপতি ও শ্যালকের সংঘর্ষে নারীসহ আহত ৩

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৬, ১৬:০৩
অ- অ+

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ফৈনপুর গ্রামে সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে ভগ্নীপতি ও শ্যালকের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে এই সংঘর্ষে টেটার আঘাতে নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আলেপ, সিফাত এবং সুরমা টেটা ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালান। এ সময় হামলায় মোকলেছ ও সাহারা গুরুতর আহত হন। এছাড়া রাসেল নামের আরেকজন লাঠির আঘাতে নীলাফুলা জখম করেন।

​আহত সাহারা গণমাধ্যমকে বলেন, ঘটনার সময় আমরা ঘরের ভেতরে ছিলাম। কিছু বুঝে ওঠার আগেই আসামিরা জোরপূর্বক ঘরের ভেতরে প্রবেশ করে আমাদের ওপর হামলা চালায় ও আঘাত করে। সেসময় আলেপ আমার ঘর থেকে ৫ লক্ষ টাকা এবং ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

​ঘটনার পর ভুক্তভোগীরা শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে ডিউটি অফিসারকে বিষয়টি অবহিত করেন। পাশাপাশি স্থানীয় ইউপি চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুলকে ঘটনাটি জানিয়ে আহত ভিকটিমদের দেখানো হয়।

​বর্তমানে আহতদের উন্নত চিকিৎসার জন্য ইছাপুরা সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

​এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

(ঢাকা টাইমস/১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাত ১১টার মধ্যে বার বন্ধে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
শাহপরীতে দেড় কোটি টাকার ইয়াবা জব্দ
মেধার মূল্যায়ন না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হবে: রাকসু ভিপি
বগুড়ায় চোরাই ৯৪ স্মার্টফোনসহ গ্রেপ্তার ৮