ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রচারণা শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৬, ১৬:১৫
অ- অ+

প্রতীক বরাদ্দের পর ঠাকুরগাঁও-১ আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে ধানের শীষ প্রতীকের প্রচারণা শুরু করেন তিনি।

প্রচারণা শুরু সময় মির্জা ফয়সল আমিন বলেন, মাদক, দুর্নীতি ও শোষণমুক্ত শান্তি ও সাম্যের বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তিনি ভোটারদের কাছে যাচ্ছেন। এ জন্য তিনি ভোটারদের সমর্থন ও দোয়া কামনা করেন।

নির্বাচনে জয়ী হলে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জনগণের পাশে থেকে তাদের অধিকার ও প্রত্যাশা পূরণে কাজ করতে চান।

এর আগে বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সেখানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়।

(ঢাকা টাইমস/৮অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত  খুলনা বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু
ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে 'গুল' খাইয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
শাহজালাল বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে মিলল ‘স্বর্ণের ডিম’
বগুড়ার উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে: এমপি বাদশা