সাভারে মসজিদের মাঠে বোমা সদৃশ প্রেসার কুকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, ১২:৪০
অ- অ+

ঢাকার সাভারে একটি মসজিদের মাঠ থেকে বোমা সদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি পরীক্ষা করে দেখতে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যদের ডাকা হয়েছে।

মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের আওতাধীন সাধাপুর গোপেরবাড়ি এলাকার লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান স্থানীয়রা। ড্রামটির ভেতরে কাপড়চোপড়, একটি কোরআন শরিফ ও একটি প্রেসার কুকার পাওয়া যায়।

স্থানীয়রা জানান, রাতে অজ্ঞাতনামা তিন ব্যক্তি ওই প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ড্রাম থেকে প্রেসার কুকারটি বের করে মাঠে রেখে দেন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি নিরাপত্তার আওতায় নেয়। প্রেসার কুকারটির ভেতরে বিস্ফোরক বা অন্য কোনো বিপজ্জনক বস্তু রয়েছে কি না, তা নিশ্চিত হতে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যদের ডাকা হয়েছে।

সাভার মডেল থানার এসআই ইমরান বলেন, প্রেসার কুকারটি আসলেই বোমা কি না কিংবা এর ভেতরে কী ধরনের বস্তু রয়েছে, তা বোমা ডিসপোজাল ইউনিট পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় কারা ড্রামটি সেখানে রেখে গেছে এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় অভিযান শুরু করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এর আগে হেমায়েতপুর এলাকা থেকে আরিফ নামে এক ব্যক্তিকে একটি ব্যাগসহ আটক করা হয়। পরে ওই ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে লুকানো ছয়টি পাইপ বোমা ও বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান উদ্ধার করা হয়।

এ ঘটনার পর একই এলাকায় মসজিদের মাঠে বোমা সদৃশ প্রেসার কুকার পাওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক যুব দিবসে মিরসরাইয়ে বৃক্ষরোপণ
১৯ বছরেও বাস্তবায়ন হয়নি সরকারি কাঁচাবাজার, যানজটে নাকাল বগুড়াবাসী
বদলে গেল দোকান-শপিংমল বন্ধের সময়, নতুন নির্দেশ সরকারের
মির্জাপুরে গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে  সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা