রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পেলেন আরএমপি'র পুলিশ কমিশনার

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০
অ- অ+

ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম, “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)” গ্রহণ করেছেন।

শনিবার সকাল ১০টায় আরএমপি'র কমিশনারকে “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)” পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি।

২০২৫ সালে সাহস ও বীরত্ব প্রদর্শন, পেশাগত দক্ষতা ও নিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে সাফল্য, জননিরাপত্তা ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাঁকে “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)” প্রদান করা হয়।

তাঁর এই মর্যাদাপূর্ণ অর্জন দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দায়িত্ববোধ, দক্ষতা ও জনসেবায় অসামান্য অবদানের এক অনন্য স্বীকৃতি। ইউনিট প্রধান হিসেবে এই সম্মাননা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যের জন্যও গৌরব ও অনুপ্রেরণার। তাঁর এই সাফল্য আরএমপির প্রতিটি সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান, দক্ষ ও জনসেবায় নিবেদিত হতে অনুপ্রাণিত করবে।

এ ব্যাপারে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম ঢাকা টাইমসকে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, রাষ্ট্রীয় যে কোন স্বীকৃতি অনেক আনন্দের। এই স্বীকৃতি শুধু আমার নয় গোটা আরএমপি পুলিশের। কাজের ক্ষেত্রে রাষ্ট্রের স্বীকৃতি পেলে কর্মক্ষেত্রে স্পৃহা আরো গতিশীল হয় বলে জানান তিনি।

এ সময় তিনি আরো বলেন, রাষ্ট্রীয় পদক প্রাপ্তির ফলে রাজশাহী মহানগরীকে মাদক ও অপরাধ মুক্ত গড়ে তুলতে আরো জোরালোভাবে কাজ করা হবে। রাজশাহী মহানগরবাসীকে নিরাপত্তা দিতে পুলিশ হিসেবে আরো জোরালো করা হবে বলে জানান আরএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

(ঢাকা টাইমস/২৬সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট ও ৭০০ কেজি মাছসহ আটক ১৭
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি
সন্ত্রাস নৈরাজ্য যারা করে তাদের এদেশে ঠাঁই নাই: তথ্য প্রতিমন্ত্রী
গাজীপুরে ডিজে পার্টিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, এক্সটাসি-কোকেন-কুশসহ গ্রেপ্তার ৪