বগুড়ায় জঙ্গলে পড়ে ছিল নবজাতক

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪০
অ- অ+

বগুড়ার ধুনটে জঙ্গল থেকে এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামে মসজিদে যাতায়াতের রাস্তার পাশের জঙ্গল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মসজিদে যাওয়ার সময় রাস্তার পাশের জঙ্গল থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে তিনি সেখানে গিয়ে একটি নবজাতককে পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে ওই গ্রামের আব্দুল গুনি সরকারের ছেলে মিজানুর রহমান শিশুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান।

নবজাতক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে একনজর দেখতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ মিজানুর রহমানের বাড়িতে ভিড় করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, নবজাতকের বয়স দুই থেকে তিন দিনের। নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নবজাতককে কারা সেখানে রেখে গেছে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

(ঢাকা টাইমস/২১সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংস্কারের প্রভাবে দেশের পুঁজিবাজারে বাড়ছে বিদেশি বিনিয়োগ
বান্দরবানে তুমব্রু সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ
যানজট নিরসনে বৃত্তাকার সড়কের নির্মাণকাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
World Teachers Day and the Hope for Universal Quality Education