শ্রীপুরে মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগ, ৭ জন আটক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০১| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৯
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মশাল মিছিল আয়োজনের প্রস্তুতির অভিযোগে সাতজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকটি মশাল ও একটি ব্যানার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় নেতাকর্মীদের দাবি, রাতে ওই এলাকায় কয়েকজনকে একত্রিত হয়ে মশাল মিছিলের প্রস্তুতি নিতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। পরে ধাওয়া করে সাতজনকে আটক করা হয়।

আটকের পর তাদের শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মশাল ও একটি ব্যানার জব্দ করে।

গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার বলেন, ‘মহাসড়কে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা মেনে নেওয়া হবে না। মশাল মিছিলের প্রস্তুতির খবর পেয়ে নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান এবং সাতজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগে সাতজনকে স্থানীয়রা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তাদের কাছ থেকে মশাল ও একটি ব্যানার জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আটকদের পরিচয় ও ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

(ঢাকা টাইমস/২২সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত