সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর কাছে চাঁদা দাবির অভিযোগ, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৯
অ- অ+

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সিসি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ওই শিক্ষার্থী মামলা করার পর বুধবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— উপজেলার ডাকবাংলাপাড়ার তারেক রাব্বি (৩৬), বাজিয়ারপাড়ার হোসেন আলী (৪৮) ও বেড়াকুচাটিয়া গ্রামের চয়ন ইসলাম (২৭)।

মামলার এজাহারে বলা হয়েছে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী ডাকবাংলো পাড়ার একটি বাসার তৃতীয় তলায় মেসে ভাড়া থাকেন। গত ২১ সেপ্টেম্বর রাতে তার এক পুরুষ বন্ধু ব্যক্তিগত প্রয়োজনে ওই মেসে আসেন। কিছুক্ষণ পর তিনি চলে যান। ওই ছাত্রীর কক্ষের পাশের একটি বিকাশ অফিসের সিসি ক্যামেরা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিষয়টি দেখতে পান।

২৩ সেপ্টেম্বর সকালে তারা ওই ছাত্রীকে বিকাশ অফিসে ডেকে নিয়ে সিসি ক্যামেরার ওই ফুটেজ দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি করেন। বিকালের মধ্যে টাকা না দিলে ফুটেজ ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। একই দিন রাতে আবারও তাকে বিকাশ অফিসে ডেকে নেওয়া হয়। তখন টাকা দিতে না পারলে গলায় থাকা সোনার চেইন দিতে বলা হয়।

এক পর্যায়ে তারা ওই শিক্ষার্থীর পরনের পোশাক খুলে ফেলার চেষ্টাও করেন বলে এজাহারে লেখা হয়েছে।

ওসি সাইফুল ইসলাম আরও বলেন, এক পর্যায়ে ওই শিক্ষার্থী কান্নারত অবস্থায় রাস্তায় বেরিয়ে এলে স্থানীয়রা এগিয়ে এসে বিষয়টি জানতে পারেন। পরে অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে ওই রাতেই শাহজাদপুর থানায় মামলা করেন তিনি।

গ্রেপ্তার তিনজনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে তোলা হয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বান্দরবানে তুমব্রু সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ
যানজট নিরসনে বৃত্তাকার সড়কের নির্মাণকাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা