ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশাচালকের মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৪
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ার মাহমুদ (৪৫) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের টেপিমদন এলাকায় এ ঘটে।

নিহত ইয়ার মাহমুদ (ভুট্টো) উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের টেপিমদন এলাকার শুকুর মাহমুদের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ইয়ার মাহমুদসহ টেপিমদন গ্রামের জাহাঙ্গীর, তোফাজ্জল, জামির হোসেন স্থানীয় বাসিন্দা খালেক খান এর চৌচালা টিনসেট ঘর ভাড়া নিয়ে নিয়মিত অটো চার্জ দিয়ে আসতেছিল। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার সময় ইয়ার মাহমুদ প্রতিদিনের ন্যায় অটো চালানো শেষে উক্ত ঘরে অটো চার্জে লাগিয়ে খাবার খাওয়ার জন্য নিজ বাড়িতে যায়। রাতের খাবার শেষে রাত ১২টার সময় অটো চার্জ হইতেছে কিনা তা দেখার জন্য ওই ঘরে প্রবেশ করে অটো গাড়িতে হাত দেওয়ার সাথে সাথে বৈদ্যুতিক সংস্পর্শে আটকে ধরে। এ সময় ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে বৈদ্যুতিক তার (সংযোগ) বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটো চালকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকা টাইমস/২৪সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত