বগুড়ায় বাড়ির উঠোনের গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা করছিলেন মান্নান

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:১০
অ- অ+

বগুড়ার দুপচাঁচিয়ায় নিজ বাড়ির উঠোনে গাঁজার চারা রোপণ করে পরিচর্যা করার অভিযোগে আব্দুল মান্নান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। এ সময় তার বাড়ির উঠোন থেকে প্রায় ৩৫০ গ্রাম ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার আশুঞ্জা মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২ তাকে গ্রেপ্তার করে।

পরে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি।

গ্রেপ্তার আব্দুল মান্নান আশুঞ্জা মধ্যপাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বসতবাড়ির উঠোনে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে ঘটনাস্থলে গিয়ে তথ্যের সত্যতা পাওয়ার পর মান্নানকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ বলেন, গ্রেপ্তার মান্নানের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৪সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় চা খেতে বেরিয়ে গুলিতে নিহত কমিউনিস্ট পার্টির নেতা
সংস্কারের প্রভাবে দেশের পুঁজিবাজারে বাড়ছে বিদেশি বিনিয়োগ
বান্দরবানে তুমব্রু সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ
যানজট নিরসনে বৃত্তাকার সড়কের নির্মাণকাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর