তিন জেলায় বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৮| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩০
অ- অ+

আগামী ৩ দিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে দেশের তিন জেলায় বন্যা হতে পারে বলে জানিয়েছে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)।

পাউবো জানিয়েছে, স্থল নিম্নচাপটি বর্তমানে উত্তর ছত্রিশগড় ও তৎসংলগ্ন উত্তরপূর্ব মধ্যপ্রদেশে অবস্থান করছে।

এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ৩ দিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় তিস্তা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে, অপরদিকে ধরলা নদীর পানি সমতল স্থিতিশীল আছে।

তিস্তা নদীর পানি সমতল আগামী ১ দিন বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী ২ দিন হ্রাস পেতে পারে।

অপরদিকে ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী ৩ দিন হ্রাস পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদী রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কিছু স্থানে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে; যা আগামী ৫ দিন হ্রাস পেতে পারে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে; যা আগামী ৫ দিন হ্রাস পেতে পারে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে; কুশিয়ারা নদীর পানি সমতল আগামী ২ দিন বৃদ্ধি পেতে পারে ও ৩য় দিন স্থিতিশীল থাকতে পারে, অপরদিকে সুরমা নদীর পানি সমতল আগামী ৩ দিন হ্রাস পেতে পারে।

(ঢাকা টাইমস/২৬সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত