যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৩
অ- অ+

যশোরের কৃষ্ণবাটি এলাকায় ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়েমুচড়ে দুই যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কৃষ্ণবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— যশোর সদর উপজেলার তপসিডাঙ্গা এলাকায়

গফুর গাজীর ছেলে আজিজুল হক (৪৫), একই এলাকার কুড়ন গাজীর ছেলে এরশাদ (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ইজিবাইক রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় পড়ে। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং ইজিবাইকে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিচয় শনাক্তসহ দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করে।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির (এএসআই) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের ধাক্কায় ইজিবাইকে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৬সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংস্কারের প্রভাবে দেশের পুঁজিবাজারে বাড়ছে বিদেশি বিনিয়োগ
বান্দরবানে তুমব্রু সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ
যানজট নিরসনে বৃত্তাকার সড়কের নির্মাণকাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
World Teachers Day and the Hope for Universal Quality Education