কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, আটক ৬২৪

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২
অ- অ+

কিশোর গ্যাংয়ে সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লায় একরাতে ৬২৪ জনকে আটক করেছে পুলিশ। জেলার ১৮টি থানায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বুধবার রাতে জেলার সব থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা লুৎফর রহমান।

তিনি জানান, কিশোর গ্যাংয়ে সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়ে যাচাই-বাছাই চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে আটকদের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে।

জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ এবং অপরাধপ্রবণতা কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নাহিদা বেগমের ১৩ বছর বয়সি সন্তান অপ্রতিম খুনের ঘটনার পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে আবারও আলোচনা সমালোচনা শুরু হয়। এরপরই পুলিশ এ সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিজ ঘর থেকে গৃহবধূর বিবস্ত্র মরদেহ উদ্ধার
তিন ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
জামিন মেলেনি, রিমান্ড শেষে কারাগারে মেজর আখতারুজ্জামান
সেপ্টেম্বরে ৪৪২ সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত