ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি: ইরানে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ইন্টারন্যাশনাল ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৬, ১৮:৩২
অ- অ+

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির কর্তৃপক্ষের দাবি, ওই দুই ব্যক্তি ইরানের সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত স্থাপনার তথ্য ইসরায়েলে পাচার করেছিলেন।

আজ সোমবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ওমিদ বেহজাদ ও পৌরিয়া সাফভাত।

ইরানের অভিযোগ, তারা ইসরায়েলের হয়ে গোয়েন্দা কার্যক্রমে যুক্ত ছিলেন এবং দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য সরবরাহ করেছিলেন। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো যাচাই করা সম্ভব হয়নি।

এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা চলমান রয়েছে। দেশটিতে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

এর আগে ২০২৫ সালের জুনে ইসরায়েলের বিমান হামলাকে কেন্দ্র করে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাত হয়। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে ওই সংঘাতের অবসান ঘটে।

এদিকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন সামরিক অভিযানের পর আবারও উত্তেজনা তৈরি হয়। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শান্তি আলোচনা শুরুর কথা বলা হলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা চলছে না।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ইরান ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা