বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, ০৯:৫৩
অ- অ+

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির আশা ম্লান হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও দুই দেশের মধ্যে সমঝোতা নিয়ে অনিশ্চয়তার প্রভাব পড়েছে বিশ্ববাজারে। খবর রয়টার্স’র।

বুধবার (১২ আগস্ট) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৮১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৯ দশমিক ৬৩ ডলারে পৌঁছেছে।

একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৭১ সেন্ট বা শূন্য দশমিক ৮৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৩ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মঙ্গলবার ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই সূচকের দামই এক ডলারের বেশি বেড়েছিল। ওই সময় উভয় সূচকই ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে গিয়ে দিন শেষ করে। এর পরদিনও দাম বাড়ায় বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বাড়ার খবর প্রকাশের পরও সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক লাফে প্রায় ৫ শতাংশ বেড়ে যায়।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ধারাবাহিকভাবে বাড়ছে।

বাজারসংশ্লিষ্টদের নজর এখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনার অগ্রগতি এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতির দিকে। শান্তি আলোচনা এগিয়ে না গেলে জ্বালানি তেলের বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১২ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামি বছরের মধ্যে বসিলা ও রায়েরবাজারে আলাদা থানা চালু করা হবে: ববি হাজ্জাজ
ট্রাম্পকে হত্যার নাটক সাজায় ইসরায়েল: তুরস্ক
গভীর রাতে পত্রিকা অফিসে হামলা সাধারণ কোন ঘটনা নয়, স্বাধীন গণমাধ্যমের ওপর চরম আঘাত
গেন্ডারিয়ায় মিষ্টির কারখানায় অভিযান, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ২ লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা