চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় চলাচল বন্ধ, ২৬ মিনিট পর সচল

চলন্ত অবস্থায় মেট্রোরেলের একটি দরজা খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। পরে যান্ত্রিক ত্রুটি মেরামত করে সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ বলেন, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যায়।
তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে সকাল ৭টা ৩৭ মিনিটে মেট্রোরেল চলাচল স্থগিত করা হয়। পরে মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি সমাধান করা হলে সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
এর ফলে উত্তরা-মতিঝিল রুটে মোট ২৬ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।
(ঢাকাটাইমস/২৩ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












